নজর বিডি

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

আশুলিয়া, ২০ সেপ্টেম্বর ২০২৫:

শিল্পাঞ্চল আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। তিনি জানান, গ্রেপ্তার আফজাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আফজাল হোসেন আশুলিয়ার জিরাবোর কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা ছাত্র-জনতার ওপর অমানবিক হামলা চালায়। এতে অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হন। ওইদিনই স্বৈরাচার সরকারের পতনের পর নিহত ও আহতদের পরিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় আফজাল হোসেনকে আসামি করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

আশুলিয়া, ২০ সেপ্টেম্বর ২০২৫:

শিল্পাঞ্চল আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। তিনি জানান, গ্রেপ্তার আফজাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আফজাল হোসেন আশুলিয়ার জিরাবোর কুন্ডলবাগ এলাকার মৃত আলহাজ্ব জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা ছাত্র-জনতার ওপর অমানবিক হামলা চালায়। এতে অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হন। ওইদিনই স্বৈরাচার সরকারের পতনের পর নিহত ও আহতদের পরিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় আফজাল হোসেনকে আসামি করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত