নজর বিডি

দিনাজপুরের হাকিমপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

দিনাজপুরের হাকিমপুরে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নূরভানু বেগম (৫০) ওই গ্রামের আলম সরকারের স্ত্রী। পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত ছেলে আবদুল ওয়াজেদ (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ফিরোজ কবির এবং হাকিমপুর থানা–পুলিশ সূত্রে জানা যায়, সকালে নূরভানু বেগমের কাছে টাকা চান ওয়াজেদ। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াজেদ লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা গুরুতর আহত নূরভানুকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুরের হাকিমপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
দিনাজপুরের হাকিমপুরে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নূরভানু বেগম (৫০) ওই গ্রামের আলম সরকারের স্ত্রী। পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত ছেলে আবদুল ওয়াজেদ (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ফিরোজ কবির এবং হাকিমপুর থানা–পুলিশ সূত্রে জানা যায়, সকালে নূরভানু বেগমের কাছে টাকা চান ওয়াজেদ। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াজেদ লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা গুরুতর আহত নূরভানুকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত