নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি রাজধানীতে গ্রেপ্তার

রাজধানীর নিকেতন এলাকা থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, “বুধবার রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কবিরুল হক মুক্তি দীর্ঘদিন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। সূত্রমতে, কবিরুল হক মুক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তিনি দলের কার্যক্রম থেকে দূরে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ। মামলার বিস্তারিত ও তদন্ত-সংক্রান্ত তথ্য শিগগিরই জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি রাজধানীতে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
রাজধানীর নিকেতন এলাকা থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, “বুধবার রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কবিরুল হক মুক্তি দীর্ঘদিন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। সূত্রমতে, কবিরুল হক মুক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তিনি দলের কার্যক্রম থেকে দূরে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ। মামলার বিস্তারিত ও তদন্ত-সংক্রান্ত তথ্য শিগগিরই জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত