নজর বিডি

নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিমা সুলতানা মারিয়া (২৪)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর মাইজদী শহরের রশিদ কলোনির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাহিমার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি সহপাঠীদের সঙ্গে রশিদ কলোনির হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। পূজার ছুটিতে সবাই বাড়ি গেলেও তিনি মেসেই অবস্থান করছিলেন। শুক্রবার বিকেল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ না হলে সন্ধ্যায় তার আত্মীয়রা বাসায় গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। সহপাঠীরা জানান, অসুস্থতার কারণে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। শুক্রবার বিকেলে অনলাইন ক্লাসে অংশ নেননি এবং ফোনেও সাড়া দেননি। প্রথমে তারা ভেবেছিলেন তিনি ঘুমাচ্ছেন। পরে রাত ৮টার দিকে মৃত্যুর খবর পান। [caption id="attachment_15026" align="alignnone" width="312"]নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু  বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু-নজরবিডি[/caption] পরিবার সূত্রে জানা যায়, সকালে বাসায় যাওয়ার কথা বললে ফাহিমা চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা জানান। কিন্তু বিকাল থেকে তার ফোন বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। পরে বন্ধুরা বাসায় গিয়ে জানালার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিকেল ৪টার দিকে মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলার সময় তিনি গলায় ফাঁস দেন। তার মোবাইল ফোন থেকেও এমন আলামত মিলেছে। সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মরদেহ জানালার সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনার সময় তার মুঠোফোনে ভিডিও কল চালু ছিল। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল করা হয়নি। নিহতের পরিবার মরদেহ নিজ গ্রামে নিয়ে গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত