নজর বিডি

উত্তরায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডার আকাশ গ্রেপ্তার

ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর উত্তরায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে কুখ্যাত গ্যাং লিডার আসাদুর রহমান আকাশ (২৪) কে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আর্মি ক্যাম্পের একদল চৌকস সদস্য সাঁড়াশি অভিযান চালিয়ে আকাশসহ দুই সহযোগী— মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫) কে আটক করে।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আকাশ ও তার সহযোগীরা ছাত্র সমন্বয়ক পরিচয়ে স্থানীয়দের আতঙ্ক সৃষ্টি করে আসছিল এবং নিয়মিত চাঁদাবাজি ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল। আকাশের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং বাহিনী উত্তরা এলাকায় মারামারি, মব সৃষ্টিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে।

সাম্প্রতিক সময়ে আকাশের নেতৃত্বেই উত্তরা ৭ নম্বর সেক্টরে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজেও ওই হামলার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি ও মামলা বানিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বর্তমানে গ্রেপ্তার আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী।

গত ৩০ সেপ্টেম্বর বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টে দৈনিক ইত্তেফাক এর উত্তরা সংবাদদাতা জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার জোবায়ের আহমেদ এবং বিজয় টেলিভিশন এর সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে ২০–২৫ জনের একটি গ্যাং হামলা চালায়। এ ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এরপরই উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ উত্তরা পশ্চিম থানায় আকাশ ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাং লিডার আকাশ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর উত্তরায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে কুখ্যাত গ্যাং লিডার আসাদুর রহমান আকাশ (২৪) কে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আর্মি ক্যাম্পের একদল চৌকস সদস্য সাঁড়াশি অভিযান চালিয়ে আকাশসহ দুই সহযোগী— মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫) কে আটক করে।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আকাশ ও তার সহযোগীরা ছাত্র সমন্বয়ক পরিচয়ে স্থানীয়দের আতঙ্ক সৃষ্টি করে আসছিল এবং নিয়মিত চাঁদাবাজি ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিল। আকাশের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং বাহিনী উত্তরা এলাকায় মারামারি, মব সৃষ্টিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে।

সাম্প্রতিক সময়ে আকাশের নেতৃত্বেই উত্তরা ৭ নম্বর সেক্টরে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজেও ওই হামলার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি ও মামলা বানিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বর্তমানে গ্রেপ্তার আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী।

গত ৩০ সেপ্টেম্বর বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টে দৈনিক ইত্তেফাক এর উত্তরা সংবাদদাতা জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার জোবায়ের আহমেদ এবং বিজয় টেলিভিশন এর সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে ২০–২৫ জনের একটি গ্যাং হামলা চালায়। এ ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এরপরই উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আহমেদ উত্তরা পশ্চিম থানায় আকাশ ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত