ছবি: নজরবিডি[/caption]
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ওই গ্রামে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে একটি চায়ের দোকানে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের ছোট ভাই কুদ্দুছ তালুকদারের অনুসারীদের সঙ্গে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বারের অনুসারী উসমান তালুকদারের পক্ষের লোকজন জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ ফজলুল তালুকদারের বাড়ির সামনে মুখোমুখি হন। এতে ইট-পাটকেল ও লাঠির আঘাতে অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আছাদ মাতুব্বার বলেন, ‘আমি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পক্ষে। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোকজন পাঠিয়েছি।’
অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার বলেন, ‘সংঘর্ষে আমাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আমি বর্তমানে হাসপাতালে আছি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হাসান রাসেল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন