নজর বিডি

রাস্তায় অসংখ্য সড়কবাতি নষ্ট: অন্ধকারে ছিনতাইয়ের আশঙ্কা

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা

রাজধানীর ঢাকা-১৮ আসনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে অসংখ্য সড়কবাতি। সন্ধ্যার পর শহরের রাস্তায় নেমে আসে ঘুটঘুটে অন্ধকার, ফলে রাতের বেলায় বেড়েছে ছিনতাই, চুরি ও মাদকাসক্তদের উৎপাতের আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, এসব নষ্ট বাতি মেরামতে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগই চোখে পড়ে না।

০১ নম্বর থেকে ১৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের অধিকাংশ সড়কেই দেখা গেছে, বাতিগুলো অচল হয়ে পড়ে আছে। তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক এলাকায় রাত নামলেই পুরো রাস্তা অন্ধকারে ডুবে যায়। স্থানীয়দের ভাষায়, “মনে হয় শহরে নয়, কোনো নির্জন গ্রামে আছি।”

[caption id="attachment_15406" align="alignnone" width="292"]রাস্তায় অসংখ্য সড়কবাতি নষ্ট: অন্ধকারে ছিনতাইয়ের আশঙ্কা রাস্তায় অসংখ্য সড়কবাতি নষ্ট: অন্ধকারে ছিনতাইয়ের আশঙ্কা[/caption]

সড়কবাতি না থাকায় অলিগলি ও প্রধান সড়কে রাতের বেলায় আতঙ্কে থাকেন সাধারণ মানুষ। বিভিন্ন মহাসড়ক, গলি ও ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের আশঙ্কা প্রতিনিয়তই বাড়ছে। ব্যস্ততম এলাকার মাদকাসক্তদেরও রাতের বেলায় সক্রিয় হতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উত্তরা, তুরাগ, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেতসহ ঢাকা-১৮ আসনের বহু গুরুত্বপূর্ণ সড়কই অন্ধকারে নিমজ্জিত। দোকানপাট বন্ধ হওয়ার পর রাস্তায় আলো না থাকায় পথচারীদের মুঠোফোনের টর্চ জ্বালিয়ে হাঁটতে হয়। কেউ কেউ বলেন, “বাতি থাকলে ভয় করতাম না, এখন প্রতিদিন রাতে ভয় নিয়ে চলতে হয়।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাস্তায় অসংখ্য সড়কবাতি নষ্ট: অন্ধকারে ছিনতাইয়ের আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা

রাজধানীর ঢাকা-১৮ আসনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে অসংখ্য সড়কবাতি। সন্ধ্যার পর শহরের রাস্তায় নেমে আসে ঘুটঘুটে অন্ধকার, ফলে রাতের বেলায় বেড়েছে ছিনতাই, চুরি ও মাদকাসক্তদের উৎপাতের আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, এসব নষ্ট বাতি মেরামতে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগই চোখে পড়ে না।

০১ নম্বর থেকে ১৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের অধিকাংশ সড়কেই দেখা গেছে, বাতিগুলো অচল হয়ে পড়ে আছে। তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক এলাকায় রাত নামলেই পুরো রাস্তা অন্ধকারে ডুবে যায়। স্থানীয়দের ভাষায়, “মনে হয় শহরে নয়, কোনো নির্জন গ্রামে আছি।”

[caption id="attachment_15406" align="alignnone" width="292"]রাস্তায় অসংখ্য সড়কবাতি নষ্ট: অন্ধকারে ছিনতাইয়ের আশঙ্কা রাস্তায় অসংখ্য সড়কবাতি নষ্ট: অন্ধকারে ছিনতাইয়ের আশঙ্কা[/caption]

সড়কবাতি না থাকায় অলিগলি ও প্রধান সড়কে রাতের বেলায় আতঙ্কে থাকেন সাধারণ মানুষ। বিভিন্ন মহাসড়ক, গলি ও ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের আশঙ্কা প্রতিনিয়তই বাড়ছে। ব্যস্ততম এলাকার মাদকাসক্তদেরও রাতের বেলায় সক্রিয় হতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উত্তরা, তুরাগ, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেতসহ ঢাকা-১৮ আসনের বহু গুরুত্বপূর্ণ সড়কই অন্ধকারে নিমজ্জিত। দোকানপাট বন্ধ হওয়ার পর রাস্তায় আলো না থাকায় পথচারীদের মুঠোফোনের টর্চ জ্বালিয়ে হাঁটতে হয়। কেউ কেউ বলেন, “বাতি থাকলে ভয় করতাম না, এখন প্রতিদিন রাতে ভয় নিয়ে চলতে হয়।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত