নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ডুমুরিয়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

৫ দফা দাবিতে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের অংশগ্রহণ

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের উদ্যোগে খুলনার ডুমুরিয়ায় ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় ইসলামী ব্যাংক ডুমুরিয়া শাখার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও চাকরি প্রত্যাশীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আ. কাইউম জমাদ্দার, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আমানুল্লাহ আমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফিরোজ গাজী ও বোরহান কবীর, ছাত্রনেতা ইউসুফ আলী ফকির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও সাংবাদিক হাফেজ মইনুদ্দিন, সাংবাদিক সুব্রত ফৌজদার, ব্যবসায়ী বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে এস আলম গ্রুপ অবৈধভাবে পরীক্ষা ছাড়া চট্টগ্রামের একটি অনাঞ্চলিক ভিত্তিতে ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়ে আসছে, যা বৈষম্যমূলক ও অনৈতিক। তারা এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সারাদেশ থেকে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান।

এছাড়া বক্তারা ব্যাংকের বিনিয়োগ শুধু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে সুষম বিনিয়োগ বণ্টনের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিতের আহ্বান জানান। তারা বলেন, “যে অঞ্চলে যে পরিমাণ ডিপোজিট রয়েছে, তার অন্তত ৮০ শতাংশ ঐ অঞ্চলে বিনিয়োগ করতে হবে।”

অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image

৫ দফা দাবিতে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের অংশগ্রহণ

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী ফোরামের উদ্যোগে খুলনার ডুমুরিয়ায় ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় ইসলামী ব্যাংক ডুমুরিয়া শাখার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও চাকরি প্রত্যাশীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আ. কাইউম জমাদ্দার, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আমানুল্লাহ আমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফিরোজ গাজী ও বোরহান কবীর, ছাত্রনেতা ইউসুফ আলী ফকির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও সাংবাদিক হাফেজ মইনুদ্দিন, সাংবাদিক সুব্রত ফৌজদার, ব্যবসায়ী বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে এস আলম গ্রুপ অবৈধভাবে পরীক্ষা ছাড়া চট্টগ্রামের একটি অনাঞ্চলিক ভিত্তিতে ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়ে আসছে, যা বৈষম্যমূলক ও অনৈতিক। তারা এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সারাদেশ থেকে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান।

এছাড়া বক্তারা ব্যাংকের বিনিয়োগ শুধু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে সুষম বিনিয়োগ বণ্টনের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিতের আহ্বান জানান। তারা বলেন, “যে অঞ্চলে যে পরিমাণ ডিপোজিট রয়েছে, তার অন্তত ৮০ শতাংশ ঐ অঞ্চলে বিনিয়োগ করতে হবে।”

অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত