নজর বিডি

ডুমুরিয়ায় ভুয়া চোখের ডাক্তার আটক, এক লক্ষ টাকা জরিমানা

খুলনার ডুমুরিয়ায় ব্র্যাক ভিশন সেন্টারের নাম ও সিলপ্যাড ব্যবহার করে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান নামে এক ভুয়া চোখের ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্র্যাক ভিশন সেন্টারের নাম ব্যবহার করে চোখের রোগীদের ভুল প্রেসক্রিপশন দিচ্ছিলেন এবং অফিসিয়াল ফরম ও সিলপ্যাড ব্যবহার করছিলেন।

ঘটনাটি জানাজানি হলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান বুধবার (৮ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ড প্রদান করেন।

এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যখাতে এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় ভুয়া চোখের ডাক্তার আটক, এক লক্ষ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image

খুলনার ডুমুরিয়ায় ব্র্যাক ভিশন সেন্টারের নাম ও সিলপ্যাড ব্যবহার করে প্রতারণার অভিযোগে নাজমুল হাসান নামে এক ভুয়া চোখের ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্র্যাক ভিশন সেন্টারের নাম ব্যবহার করে চোখের রোগীদের ভুল প্রেসক্রিপশন দিচ্ছিলেন এবং অফিসিয়াল ফরম ও সিলপ্যাড ব্যবহার করছিলেন।

ঘটনাটি জানাজানি হলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান বুধবার (৮ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ড প্রদান করেন।

এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যখাতে এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত