আনারুল ইসলাম শুভ, আশুলিয়া:
আশুলিয়ায় সেনাবাহিনীর নিয়মিত তল্লাশি চেকপোস্ট অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা।
শনিবার (১২ অক্টোবর ২০২৫) রাত প্রায় ১১টা ২০ মিনিটে আশুলিয়ার দিয়াখালী ব্রিজ এলাকায় যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ হাজার ৬০০ টাকা (ইয়াবা বিক্রির অর্থ), ৩টি মোবাইল ফোন (অপরাধমূলক তথ্যসহ) এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
*জাকির হোসেন (৩০), পিতা: হাবিবুর রহমান, ঠিকানা: মেহেন্দীগঞ্জ, বরিশাল।
*মোঃ আল আমিন (২৫), পিতা: রুস্তম আলী, ঠিকানা: দৌলতপুর, খুলনা।
উদ্ধারকৃত ইয়াবা, টাকা ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক, এবং যৌথ বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন