ঘটনাটি ঘটে গত ২৭ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে। জানা যায়, বাড়ৈখালীর পার্শ্ববর্তী চুড়াইন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ওই ছাত্রী স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে আগে থেকে ওত পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে আটকে অশালীন আচরণ ও কাপড় ধরে টানাটানি করে। এ সময় ছাত্রীর চিৎকারে তার বোন ইনসানা, বোন জামাতা মনির হোসেন এবং মা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে আহত করে।
পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা উল্টো ছাত্রীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা সাথী আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ১০ ধারা এবং ৩২৩, ৩২৫, ৫০৬(২) ধারায় ৮ জনের নাম উল্লেখ করে ও ২-৩ জন অজ্ঞাতকে আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি নং-০৪, তারিখ ৩ আগস্ট ২০২৫।
অভিযোগ, আসামিরা জামিনে বেরিয়ে এসে বাদীপক্ষকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।
হুমকির শিকার চাচা মো. মহসিন মাঝি বলেন,
“চুড়াইন তারিনি বামা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম মাস্টার বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার কথা বলেছেন। আমি রাজি না হওয়ায় স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে আমাকে খুন করার হুমকি দিচ্ছেন।”
এ বিষয়ে শ্রীনগর থানার এসআই মো. আলমগীর হোসেন জানান,
“নারী ও শিশু আইনের মামলাটি তদন্তাধীন। হুমকির বিষয়টি আমাদের কেউ জানায়নি। তারা চাইলে সাধারণ ডায়েরি বা অভিযোগ করতে পারেন।”
এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্রীর পরিবার।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন