নজর বিডি

বংশালে প্রেমিকের লাশ সিঁড়িতে, জিআই তার পেঁচানো

প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ

পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাসার সিঁড়ি থেকে সজীব (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাসার চারতলার সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজীবের লাশ উদ্ধার করে। তার গলায় জিআই তার পেঁচানো ছিল এবং উপুড় হয়ে সিঁড়িতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান—

“চারতলার ওই ফ্ল্যাটে একটি পরিবার থাকত। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। আমাদের ধারণা—তাকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে।”

প্রাথমিকভাবে পরিচয় না মিললেও মোবাইল ফোনের সূত্র ধরে পরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ

হাসপাতালে সজীবের চাচাতো ভাই মো. ইসলাম বলেন—

“সজীব এ বছর আহমেদ বাউনিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। অকৃতকার্য হলেও কয়েকদিন আগে তাবলিগে গিয়েছিল। গতকালই বাসায় ফেরে। আজ বিকেলে ফোন পেয়ে বের হয়। তারপর খবর পাই সে মারা গেছে।”

তিনি জানান, যে বাসায় লাশ পাওয়া গেছে সেখানে সজীবের প্রেমিকা খাদিজারা থাকত।
খাদিজার বাবা জীবিত নেই। ঘটনার পর থেকে খাদিজার পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না।

মো. ইসলামের অভিযোগ—

“খাদিজার দুই মামা ইকবাল ও কামাল সজীবকে মেনে নিতে পারত না। তারাই হত্যা করেছে বলে আমাদের সন্দেহ।”

তদন্ত চলছে

ঘটনাটি প্রেমসংক্রান্ত বিরোধ থেকে ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে— হামলাকারীরা পালিয়ে গেছে কি না এবং বাসাটি কীভাবে বাইরে থেকে তালাবদ্ধ হলো— এ দুটি বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বংশালে প্রেমিকের লাশ সিঁড়িতে, জিআই তার পেঁচানো

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত