সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা জানান, শব্দ শোনার পরপরই আতঙ্ক তৈরি হয়। তবে পুলিশ ও আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান,
“মেট্রোরেলের একটি পিলারের নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এগুলো ককটেল নয়, চকলেট পটকা। তার ওপর স্কচটেপ মারা ছিল। ভীতি সৃষ্টি করতেই এ কাজ করেছে দুর্বৃত্তরা।”
এদিকে একই সন্ধ্যায় হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচেও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
হাতিরঝিল থানার ওসি মো. রাজু বলেন,
“সন্ধ্যার পরে মধুবাগ ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, বিস্ফোরণে একজন মোটরসাইকেল আরোহী সামান্য আহত হয়েছেন এবং তার মোটরসাইকেল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন