ধর্ষণের অভিযোগে মামলা না নিয়ে উল্টো ধর্ষিতা ও পরিবারের বিরুদ্ধে মামলা তুরাগ থানার
নিজস্ব প্রতিবেদক | nazarbd
রাজধানীর তুরাগ থানায় এক ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার বলছে, মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা করতে গেলে তুরাগ থানা উল্টো ধর্ষিতা ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছে।
ঘটনাটি ঘটেছে তুরাগের রাজাবাড়ি এলাকায়। মৃত আলম মিয়ার মেয়ে আনিকার অভিযোগ—আরিফুর রহমান অভি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে অভি। সম্প্রতি বাসায় কেউ না থাকার সুযোগ পেয়ে আবারও আনিকাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসী। ধর্ষক কে নিয়ে তুরাগ থানায় মামলা করতে যান মেয়ের মা সহ এলাকার লোকজন।
দলীয় প্রভাবে প্রভাবিত হয়ে তুরাগ থানার ওসি মামলা না নিয়ে সরাসরি সমোজতার জন্য চাপ দেন মেয়ের পরিবারকে।
পরিবারের অভিযোগ- এলাকার নেতাকর্মীর চাপে মামলা না নিয়ে উল্টো মেয়ে ও মেয়ের পরিবারকে চাদাবাজী মামলা দিয়ে হয়রানি করছে তুরাগ থানা পুলিশ,ইতিমধ্যে মেয়ের কাকাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন