নজর বিডি

আশুলিয়ার নতুনপাড়া ফাল্গুনী আবাসিকের রাস্তা বন্ধ, সংবাদ সম্মেলন

আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া ফাল্গুনী আবাসিক এলাকায় চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভুক্তভোগী পরিবারগুলো মানবেতর জীবনযাপনের শিকার হয়েছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সোমবার সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী আরমান হোসেন সোহাগসহ আশপাশের কয়েকটি বাড়ির মালিকরা জানান, দলিলে ৮ ফিট রাস্তা থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী জালাল উদ্দীন দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ রেখেছেন। তিনি রাস্তার উপর প্রাচীর তুলে ৮ ফিট রাস্তা ২ ফিটে সংকুচিত করেছেন।

এলাকাবাসী অভিযোগ করেন, জালাল উদ্দীন তার ছেলের স্ত্রীর প্রভাব খাটিয়ে রাস্তাটি দখল করছেন। আরমান হোসেন সোহাগ বলেন, রাস্তার বিষয়ে অভিযোগ করার কারণে তাকে ও তার পরিবারকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগের মা-কে মারধর করা হয়েছে।

ঘটনার পর সোহাগ আশুলিয়া থানায় জালাল উদ্দীনসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি করার পর থেকে তার জীবনেও নেমে এসেছে ভয়াবহতা। বিভিন্ন মানুষ দিয়ে জালাল উদ্দীন সোহাগ ও তার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীরা আশা প্রকাশ করেন, প্রশাসন এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করবেন এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ার নতুনপাড়া ফাল্গুনী আবাসিকের রাস্তা বন্ধ, সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image

আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া ফাল্গুনী আবাসিক এলাকায় চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভুক্তভোগী পরিবারগুলো মানবেতর জীবনযাপনের শিকার হয়েছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সোমবার সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী আরমান হোসেন সোহাগসহ আশপাশের কয়েকটি বাড়ির মালিকরা জানান, দলিলে ৮ ফিট রাস্তা থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী জালাল উদ্দীন দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ রেখেছেন। তিনি রাস্তার উপর প্রাচীর তুলে ৮ ফিট রাস্তা ২ ফিটে সংকুচিত করেছেন।

এলাকাবাসী অভিযোগ করেন, জালাল উদ্দীন তার ছেলের স্ত্রীর প্রভাব খাটিয়ে রাস্তাটি দখল করছেন। আরমান হোসেন সোহাগ বলেন, রাস্তার বিষয়ে অভিযোগ করার কারণে তাকে ও তার পরিবারকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগের মা-কে মারধর করা হয়েছে।

ঘটনার পর সোহাগ আশুলিয়া থানায় জালাল উদ্দীনসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি করার পর থেকে তার জীবনেও নেমে এসেছে ভয়াবহতা। বিভিন্ন মানুষ দিয়ে জালাল উদ্দীন সোহাগ ও তার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীরা আশা প্রকাশ করেন, প্রশাসন এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করবেন এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করবেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত