নজর বিডি

নড়াইলে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ভ্যানচালকের মৃত্যু

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে জমিজমা নিয়ে চলমান বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত ভ্যানচালক হান্নান খান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভূইয়া ও তবিবর ভূঁইয়া গুরুতর আহত হন। হান্নানের পায়ে ও মাথায় কোপানোর চিহ্ন ছিল বলে জানা গেছে।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
প্রথমে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার সকালে হান্নানের মৃত্যু হয়।

পুলিশের ব্যবস্থা
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ভ্যানচালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে জমিজমা নিয়ে চলমান বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত ভ্যানচালক হান্নান খান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভূইয়া ও তবিবর ভূঁইয়া গুরুতর আহত হন। হান্নানের পায়ে ও মাথায় কোপানোর চিহ্ন ছিল বলে জানা গেছে।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
প্রথমে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার সকালে হান্নানের মৃত্যু হয়।

পুলিশের ব্যবস্থা
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত