মুন্সিগঞ্জের আঞ্চলিক দৈনিক সভ্যতার আলো পত্রিকায় শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ফরহাদ হোসেন জনিকে জড়িয়ে “চাঁদা না দেওয়ায় রাস্তার নির্মাণ কাজ বন্ধ” শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ওঠায় এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় শ্রীনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন—
প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শেখ আল-আমিন, সাধারণ সম্পাদক শেখ আসলাম, কার্যকরী সদস্য জাকির লস্কর, সদস্য ফয়সাল হোসেন, সাংবাদিক মেহেদী সুমন ও শাফিন আহম্মেদ।
ফরহাদ হোসেন জনির প্রতিক্রিয়া
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
‘‘সভ্যতার আলো পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরকারি প্রকল্পের কাজ যদি সরকারি লোকজন বন্ধ করে, সেখানে আমার সম্পৃক্ততা কীভাবে আসতে পারে? প্রকল্প বন্ধের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’’
তিনি আরও বলেন,
‘‘একটি পেশাদার সংবাদ পরিবেশনে অভিযোগের বিপরীত পক্ষের বক্তব্য নেওয়া ন্যূনতম নীতি। অথচ এখানে তা করা হয়নি। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রতিবেদক একজন অপেশাদার সাংবাদিকের পরিচয় দিয়েছেন। আমাদের দাবী—সাংবাদিকতা মূল ধারায় পেশাদারিত্বের সঙ্গে চলুক।’’
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্য
রাস্তার কাজ বন্ধের বিষয়ে শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,
‘‘বন্ধ থাকা এমন কোনো কাজ আমার জানা নেই। আমার কাজে কোনো বিরতি নেই।’’
সম্পাদকের বক্তব্য
অভিযোগ বিষয়ে সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দীন উজ্জ্বল বলেন,
‘‘আমি সাংবাদিক জনির বিরুদ্ধে কোনো খবর করিনি। স্থানীয় প্রতিবেদক পাঠিয়েছে। তিনি যদি ভুল করে থাকেন, আমি তার সঙ্গে কথা বলবো। প্রয়োজনীয় নথি বা তথ্য পাঠালে হোয়াটসঅ্যাপে দেখে ব্যবস্থা নেব।’’
স্থানীয় সাংবাদিকদের দাবি—এ ধরনের ভিত্তিহীন সংবাদ শুধু ব্যক্তি নয়, পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি নষ্ট করে। তাই সংশ্লিষ্ট পত্রিকা ও প্রতিবেদকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন