নজর বিডি

খুলনার ডুমুরিয়ায় যুবকের লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়ায় যুবকের লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

নিহত জীম মিকশিমিল গ্রামের জাকির হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় জীম মাঠে খেলতে বের হয়। রাত ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের বাগানে আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ নিচে নামানো হয়।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী বলেন, “জানামতে ছেলেটি নেশাগ্রস্ত ছিল। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। লাশে কোনো আঘাতের দাগ নেই, তবে বাম চোখে কিছুটা সমস্যা দেখা গেছে।”

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। “ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে,” বলেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

খুলনার ডুমুরিয়ায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে একটি বাগানের আমগাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

নিহত জীম মিকশিমিল গ্রামের জাকির হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় জীম মাঠে খেলতে বের হয়। রাত ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের বাগানে আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ নিচে নামানো হয়।

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী বলেন, “জানামতে ছেলেটি নেশাগ্রস্ত ছিল। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। লাশে কোনো আঘাতের দাগ নেই, তবে বাম চোখে কিছুটা সমস্যা দেখা গেছে।”

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। “ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে,” বলেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত