শনিবার (৬ ডিসেম্বর) রাতের কোনো একসময় নিজ বাড়িতে তাদের গলা কেটে হত্যা করা হয়।
রোববার সকাল ১১টার দিকে বাড়ি থেকে কোনো সাড়া–শব্দ না পেয়ে প্রতিবেশীরা দেয়াল টপকে ঘরে ঢুকে দম্পতির গলাকাটা লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বলে জানান তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ।
নিহত যোগেশ চন্দ্র বর্ম্মণ স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, রাতের কোনো সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাদের জবাই করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, নিহত দম্পতির দুই ছেলের একজন র্যাবে এবং অন্যজন পুলিশে কর্মরত।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন