বিজ্ঞাপন[/caption]
গোপালগঞ্জে বিএনপি নেতা ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান বলেন, দেশে নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতা ও সম্ভাব্য প্রার্থীদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। এর মাধ্যমে জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে একটি অগ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা হচ্ছে।
তিনি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. বেলায়েত হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম শাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মো. শামচু মিয়া এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সভানেত্রী নিশাত জাহান, মহিলা নেত্রী মুক্তা খানম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি ও সাধারণ সম্পাদক মো. মহসিন মোল্লা, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি এবং সাধারণ সম্পাদক মো. শাকিল শরীফসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
এদিকে একই দাবিতে উপজেলার বাটিকামারী, জলীরপাড় ও দিগনগরসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন