নজর বিডি

আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

সিরাজদিখানের চিত্রকোটে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগর এলাকায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে আবু বক্কর সিদ্দিক ও বিউটি নামের দুই ব্যক্তি অভিযোগ করেছেন।

অভিযোগে তারা জানান, মুন্সিগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম জজ আদালতে দায়েরকৃত সি.আর মামলা নং–৩০১/২৩ চলমান থাকা অবস্থায় একই এলাকার রোমানা আফরোজ (স্বামী মো. উজ্জল মোল্লা ওরফে শহিদুল ইসলাম উজ্জ্বল) গং আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে তাদের ক্রয়কৃত জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করছেন।

ভুক্তভোগীরা আরও জানান, চিত্রকোট ইউনিয়নের গিরিনগর মৌজার জোত নং–২২৬, খতিয়ান নং–২০১, আর.এস দাগ নং–১০০–এ মোট ১৮ শতাংশ জমি তারা আসলাম উদ্দিন মোল্লা বাবুলের কাছ থেকে ক্রয় করেন। উক্ত জমির নামজারি ও জমাভাগ সম্পন্ন হয় সহকারী কমিশনার (ভূমি), সিরাজদিখান কার্যালয়ের কেস নং–১৯৩/২০২১–২২ (তারিখ ১১ আগস্ট ২০২১) অনুযায়ী।

এ বিষয়ে জমির পূর্বতন বিক্রেতা আসলাম উদ্দিন মোল্লা বাবুল বলেন, সংশ্লিষ্ট সকল বৈধ কাগজপত্র ও আম-মোক্তানামা দলিলের মাধ্যমে তিনি জমিটি বিক্রয় করেছেন। তার দাবি, রোমানা আফরোজ ও উজ্জল মোল্লা গং জোরপূর্বক উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে ভবন নির্মাণ করছেন। তিনি এ ঘটনায় আইনানুগ বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম মোল্লা ওরফে উজ্জ্বল বলেন, তারা কোনো অবৈধ দখল করেননি। দলিল ও রেকর্ড যাচাই-বাছাই করে তার স্ত্রী রোমানা আফরোজের নামে বৈধভাবে জমিটি ক্রয় করা হয়েছে এবং তারা দখলদার মালিক। তিনি আরও দাবি করেন, বাদীপক্ষের করা মামলায় তিনি অসুস্থতার কারণে হাজির হতে না পারায় একতরফাভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছিল। পরবর্তীতে আদালতে উপস্থিত হয়ে কাগজপত্র উপস্থাপন করলে মাননীয় আদালত সেই অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করেন।

এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন উভয় পক্ষই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত