নজর বিডি

ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২

 ২৫ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগান, দুটি ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে জড়িত থাকার অভিযোগে সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার উল্লা ও বালিয়াডাঙ্গা গ্রামে এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে বিশেষ অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে পুলিশের অপর এক অভিযানে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সজিব হোসেন বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, মাদকসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হচ্ছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক একটি মামলা রুজু করা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক মজুতকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

 ২৫ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগান, দুটি ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে জড়িত থাকার অভিযোগে সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার উল্লা ও বালিয়াডাঙ্গা গ্রামে এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে বিশেষ অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে পুলিশের অপর এক অভিযানে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সজিব হোসেন বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, মাদকসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হচ্ছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক একটি মামলা রুজু করা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক মজুতকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত