২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি
গত বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, সংসদ নির্বাচনের তফশিল অনুযায়ী প্রার্থীদের বিভিন্ন আর্থিক লেনদেনের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর প্রধান কারণগুলো হলো:
প্রার্থীদের জামানতের টাকা জমা দেওয়া।
ভোটার তালিকার সিডি কেনার অর্থ প্রদান।
ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে অর্থ জমা দেওয়া।
ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড় দিনের ছুটি এবং ২৬ ডিসেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় প্রার্থীদের সুবিধার্থে আজ শনিবার ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয়তা দেখা দেয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে, যাতে প্রার্থীরা শেষ সময়ে কোনো ধরণের আর্থিক জটিলতায় না পড়েন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন