নজর বিডি

জয়পুরহাটে ৫ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

বাংলাদেশ

জয়পুরহাট   জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় প্রায় সারে ৫ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা...
জয়পুরহাট প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান  ২৮ ডিসেম্বর রোববার দুপুরে পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়রের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার বাহার উদ্দিন। আর আগের দিনে গভীর রাতে পাঁচবিবির জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।    বিজিবি সুত্রে জানাগেছে, জেলার পাঁচবিবির দানেশপুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় কয়েকটি কাগজের কার্টুন পড়েছিল। টহলদলের সহায়তায় উদ্ধার করে কাগজের কার্টুনগুলো তল্লাশী করেন বিজিবি পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা। এসময় আর আগুন, এইচ গ্রেফ, একে এল ওয়ান, টাচ্, জিনসা, আল্ট্রা ওয়ানসহ কয়েকটি যৌন উত্তেজক সিরাপ কোম্পনির এক হাজার নয়শত এক বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোন মালিকের সন্ধান পাননি বিজিবি কর্তৃপক্ষ। জব্দকৃত মালিকবিহীন মালামাল (আলামত) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) হেডকোটার্স, জয়পুরহাট এ জমা রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাটে ৫ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ

জয়পুরহাট   জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় প্রায় সারে ৫ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা...
জয়পুরহাট প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান  ২৮ ডিসেম্বর রোববার দুপুরে পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়রের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার বাহার উদ্দিন। আর আগের দিনে গভীর রাতে পাঁচবিবির জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।    বিজিবি সুত্রে জানাগেছে, জেলার পাঁচবিবির দানেশপুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি হাইওয়ের কানদিয়া নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় কয়েকটি কাগজের কার্টুন পড়েছিল। টহলদলের সহায়তায় উদ্ধার করে কাগজের কার্টুনগুলো তল্লাশী করেন বিজিবি পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা। এসময় আর আগুন, এইচ গ্রেফ, একে এল ওয়ান, টাচ্, জিনসা, আল্ট্রা ওয়ানসহ কয়েকটি যৌন উত্তেজক সিরাপ কোম্পনির এক হাজার নয়শত এক বোতল সিরাপ উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোন মালিকের সন্ধান পাননি বিজিবি কর্তৃপক্ষ। জব্দকৃত মালিকবিহীন মালামাল (আলামত) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) হেডকোটার্স, জয়পুরহাট এ জমা রয়েছে বলে জানা গেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত