নজর বিডি
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

৫ ব্যাংক একীভূত: আমানত না তুললে মিলবে মুনাফা ও ঋণ সুবিধা

নজরবিডি।

একীভূতকরণ প্রক্রিয়ার আওতায় পাঁচটি ইসলামী ব্যাংকের সমস্ত আমানত, সম্পদ ও দায়-দেনা নবগঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রাহকদের আমানত সুরক্ষা নিশ্চিত করতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিশদ প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহকরা আপাতত সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আমানত উত্তোলন করতে পারবেন। তবে যারা এখনই টাকা তুলবেন না, তারা বাজারভিত্তিক মুনাফা পাবেন। এছাড়া জরুরি প্রয়োজনে আমানতের বিপরীতে ঋণ বা বিনিয়োগ সুবিধা নেওয়ার সুযোগ থাকছে। স্থায়ী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ এবং নতুন আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে জানানো হয়েছে, আগের ব্যাংকগুলোর নামে থাকা চেকবই, ডিপোজিট স্লিপ, ভাউচার ও অন্যান্য ব্যাংকিং দলিল বর্তমানেও বৈধ থাকবে। অর্থাৎ আপাতত নতুন করে কোনো কাগজপত্র বদলানোর প্রয়োজন হবে না।

সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার ২০ হাজার কোটি টাকা সরকার প্রদান করেছে। বাকি ১৫ হাজার কোটি টাকা বিভিন্ন প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে সংগ্রহ করা হবে।

যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই, তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের কর্মী হিসেবে যুক্ত হবেন। তবে ব্যয় কমাতে এরই মধ্যে কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।

গত সরকারের আমলে ঋন কেলেঙ্কারি ও অব্যবস্থাপনায় সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক-কে একীভূত করে এই নতুন ব্যাংক গঠন করা হয়েছে। বর্তমানে এই ব্যাংকগুলোতে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

৫ ব্যাংক একীভূত: আমানত না তুললে মিলবে মুনাফা ও ঋণ সুবিধা

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত