নজর বিডি

দিনাজপুরে পুলিশ সুপারের নাম ভাঙিয়ে চাঁদাবাজি: দুই প্রতারক গ্রেপ্তার

নজরবিডি, বাংলাদেশ

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা’র নাম ব্যবহার করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর ও ময়মনসিংহ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চরহোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে জুনায়েদ খন্দকার (২৪) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার এরশাদ আলীর ছেলে মোঃ হিমেল (২২)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রতারক চক্রটি সম্প্রতি দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকার এবং দিনাজপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়ার সঙ্গে যোগাযোগ করে। তারা নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে জানায় যে, নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে দিনাজপুর-চিরিরবন্দর সড়কে নতুন পুলিশ বক্স স্থাপন করা হবে। এই ভুয়া আশ্বাসের কথা বলে তারা বিকাশের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে আর্থিক লেনদেনের বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগীরা সরাসরি পুলিশ সুপারকে অবহিত করেন। অভিযোগ পেয়ে জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দুই প্রতারককে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, "এই চক্রটি অত্যন্ত চতুর। তারা দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, ব্যবসায়ী এমনকি সরকারি কর্মকর্তাদেরও টার্গেট করে। ভয়ভীতি প্রদর্শন কিংবা ভুয়া উন্নয়নমূলক কাজের কথা বলে তারা দীর্ঘ দিন ধরে টাকা আত্মসাৎ করে আসছে।"

এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুরে পুলিশ সুপারের নাম ভাঙিয়ে চাঁদাবাজি: দুই প্রতারক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত