নজর বিডি

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধ মাটি কাটায় ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা

নজরবিডি, বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতির অভিযোগে এ সময় এক ভেকু (এক্সকেভেটর) মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, ফসলি জমি থেকে মাটি কেটে সরিয়ে নেওয়ায় পাশের জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে পড়ছে এবং মাটির উর্বরতা নষ্ট হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধ মাটি কাটার সঙ্গে সরাসরি জড়িত থাকার দায়ে প্রাণপুর গ্রামের কাজী বজলু রহমানের বিরুদ্ধে এই অর্থদণ্ড আরোপ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম জানান:

"অবৈধ মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আমাদের এই অবস্থান কঠোর। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।"

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধ মাটি কাটায় ভেকু মালিককে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতির অভিযোগে এ সময় এক ভেকু (এক্সকেভেটর) মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, ফসলি জমি থেকে মাটি কেটে সরিয়ে নেওয়ায় পাশের জমিগুলোও ধসে পড়ার ঝুঁকিতে পড়ছে এবং মাটির উর্বরতা নষ্ট হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধ মাটি কাটার সঙ্গে সরাসরি জড়িত থাকার দায়ে প্রাণপুর গ্রামের কাজী বজলু রহমানের বিরুদ্ধে এই অর্থদণ্ড আরোপ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম জানান:

"অবৈধ মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আমাদের এই অবস্থান কঠোর। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।"

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত