নজর বিডি

কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চরম শোক ও চাঞ্চল্য

নজরবিডি, ৬ জানুয়ারি ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিনথিয়া খানম মিষ্টি কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে। গত রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন সোমবার শিশুটির মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তারাইল গ্রামের একটি নির্জন বাগানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান:

“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

৯ বছরের শিশু মিষ্টির এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চরম শোক ও চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ৬ জানুয়ারি ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিনথিয়া খানম মিষ্টি কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে। গত রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন সোমবার শিশুটির মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তারাইল গ্রামের একটি নির্জন বাগানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান:

“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

৯ বছরের শিশু মিষ্টির এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত