নজর বিডি

আশুলিয়ায় তিতাসের অভিযান: ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়া। ঢাকা
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

সোমবার সকাল ৯টা থেকে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার (প্রকৌশলী) আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে ইউছুফ মার্কেটের ধনাইদ এলাকা জুড়ে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি নিম্নমানের পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়।

অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলীসহ তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা অংশ নেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অভিযানের সময় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসের অপচয় রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় তিতাসের অভিযান: ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

আশুলিয়া। ঢাকা
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

সোমবার সকাল ৯টা থেকে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার (প্রকৌশলী) আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে ইউছুফ মার্কেটের ধনাইদ এলাকা জুড়ে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি নিম্নমানের পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়।

অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলীসহ তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা অংশ নেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অভিযানের সময় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসের অপচয় রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত