নজরবিডি, ৯ জানুয়ারি, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
গ্রেফতারকৃতরা হলেন: ১. তসিকুল ইসলাম (৫৫) ২. মো. জসিম উদ্দিন (৪৫)
র্যাব-৫ এর সিপিসি-১ ক্যাম্পের একটি চৌকস দল বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করে। র্যাব জানায়:
সদর থানাধীন ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রামের দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে তসিকুল ইসলামকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানে: গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রাম থেকে মো. জসিম উদ্দিনকে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ২০৯ গ্রাম হেরোইন।
র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে র্যাবের এ ধরণের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন