নজর বিডি

বাউফলে বাসায় ডেকে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নজরবিডি, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণি পড়ুয়া দুই বান্ধবীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক আত্মগোপনে রয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাউফল থানায় উপস্থিত হয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক তার পরিচিত এক স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ডাকেন। ওই ছাত্রী তার এক সহপাঠীকে সঙ্গে নিয়ে অনিকের বাড়িতে যান। সেখানে যাওয়ার পর অনিক তাদের দুজনকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই অনিক এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাউফলে বাসায় ডেকে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণি পড়ুয়া দুই বান্ধবীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক আত্মগোপনে রয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাউফল থানায় উপস্থিত হয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক তার পরিচিত এক স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ডাকেন। ওই ছাত্রী তার এক সহপাঠীকে সঙ্গে নিয়ে অনিকের বাড়িতে যান। সেখানে যাওয়ার পর অনিক তাদের দুজনকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই অনিক এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত