নজর বিডি

ফরিদপুরে স্কুলব্যাগে লুকানো রিমোট কন্ট্রোল বোমা উদ্ধার, নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয়

ফরিদপুর

রিমোট কন্ট্রোল বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ...     স্টাফ রিপোর্টার: সাদিয়া নূর পূর্ণ  ফরিদপুর শহরে স্কুলব্যাগে স্কচটেপ মোড়ানো অবস্থায় থাকা বস্তুটি একটি রিমোট কন্ট্রোল যন্ত্র দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা। আজ রোববার সকাল ১০টার দিকে বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়কারী দল। বোমার ধরনের বিষয়ে তথ্য দিয়েছেন দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ। আজ সকাল সাড়ে নয়টার দিকে শহরের বিসর্জন ঘাট এলাকায় আলীপুর সেতুর দুই পাশে এবং নদীর দুই পাড়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেন সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা। সেখানে কুমার নদের পাড়ে বোমাটি বিস্ফোরণের উদ্যোগ নেয় ঢাকা থেকে আগত ১০ সদস্যবিশিষ্ট বোমা নিষ্ক্রিয়কারী দল। প্রত্যক্ষদর্শীরা বলেন, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বোমাটির সঙ্গে নতুন তার যুক্ত করে আনুমানিক ৫০ মিটার দূরে গিয়ে ইলেকট্রিক সংযোগ দিয়ে বোমাটির বিস্ফারণ ঘটান। বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার স্প্লিন্টার মাটি থেকে অন্তত ২০ ফুট ওপরে ছুটে যায়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, আলীপুর সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা আছে, এ সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে পেঁচানো একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তার কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে কুমার নদের পাড়ে বালুর বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) টিমের সহায়তা চাওয়া হয়। এটিইউর ১০ সদস্য গতকাল রাতে ফরিদপুরে এসে পৌঁছান। দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সকালে এ ব্যাপারে কর্মকাণ্ড শুরু করার কথা জানান। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফরিদপুরে স্কুলব্যাগে লুকানো রিমোট কন্ট্রোল বোমা উদ্ধার, নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয়

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুর

রিমোট কন্ট্রোল বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ...     স্টাফ রিপোর্টার: সাদিয়া নূর পূর্ণ  ফরিদপুর শহরে স্কুলব্যাগে স্কচটেপ মোড়ানো অবস্থায় থাকা বস্তুটি একটি রিমোট কন্ট্রোল যন্ত্র দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা। আজ রোববার সকাল ১০টার দিকে বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়কারী দল। বোমার ধরনের বিষয়ে তথ্য দিয়েছেন দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ। আজ সকাল সাড়ে নয়টার দিকে শহরের বিসর্জন ঘাট এলাকায় আলীপুর সেতুর দুই পাশে এবং নদীর দুই পাড়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেন সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা। সেখানে কুমার নদের পাড়ে বোমাটি বিস্ফোরণের উদ্যোগ নেয় ঢাকা থেকে আগত ১০ সদস্যবিশিষ্ট বোমা নিষ্ক্রিয়কারী দল। প্রত্যক্ষদর্শীরা বলেন, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বোমাটির সঙ্গে নতুন তার যুক্ত করে আনুমানিক ৫০ মিটার দূরে গিয়ে ইলেকট্রিক সংযোগ দিয়ে বোমাটির বিস্ফারণ ঘটান। বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার স্প্লিন্টার মাটি থেকে অন্তত ২০ ফুট ওপরে ছুটে যায়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, আলীপুর সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা আছে, এ সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে পেঁচানো একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তার কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে কুমার নদের পাড়ে বালুর বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) টিমের সহায়তা চাওয়া হয়। এটিইউর ১০ সদস্য গতকাল রাতে ফরিদপুরে এসে পৌঁছান। দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সকালে এ ব্যাপারে কর্মকাণ্ড শুরু করার কথা জানান। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত