নজর বিডি

জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

নজরবিডি, জয়পুরহাট। জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও টাকাসহ চম্পা রানী (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে শহরের বিশ্বাস পাড়া রেলবস্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত চম্পা রানী বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী।

অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা পুলিশ সেনাবাহিনীর সাথে যৌথ ভাবে সন্ত্রাস বিরোধী এবং যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত পাশাপাশি মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, আটকৃত মাদক ব্যবসায়ী চম্পা রানী শহরের বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছিলেন। বেচাকেনার মুহূর্তে তাকে হাতেনাতে আটক করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image
নজরবিডি, জয়পুরহাট। জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও টাকাসহ চম্পা রানী (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে শহরের বিশ্বাস পাড়া রেলবস্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত চম্পা রানী বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী।

অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা পুলিশ সেনাবাহিনীর সাথে যৌথ ভাবে সন্ত্রাস বিরোধী এবং যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত পাশাপাশি মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, আটকৃত মাদক ব্যবসায়ী চম্পা রানী শহরের বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছিলেন। বেচাকেনার মুহূর্তে তাকে হাতেনাতে আটক করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত