মানিকগঞ্জ প্রতিনিধি:
রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এ ঘটনাটি ঘটে।
আটক দুই আনসার সদস্য হলেন— শাহাদত হোসেন ও আবু সাঈদ।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, তিনি ও তাঁর স্বামী ব্যাটারিচালিত ভ্যানে করে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলায় নানাবাড়িতে যাচ্ছিলেন। রাত তিনটার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তারা আশ্রয়ের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে যান।

এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য তাদের বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে নতুন ভবনের নিচতলায় স্বামীকে রেখে গৃহবধূকে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর তিনি নিচে নেমে স্বামীকে পুরো বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, “ভোরের দিকে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং আইনগতভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন