টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে চিহ্নিত ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
নজরবিডি, টেকনাফ।কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আব্দুর রহিম (৫০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, নিহত আব্দুর রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) সুশান্ত কুমার সরকার বলেন, সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা।
ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে সুশান্ত সরকার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধী চক্রের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। গত ১০ জানুয়ারি একই ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর কামাল নামে আরও এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছিলেন।

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন