নজরবিডি, রাজধানী
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের সামনে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দোকান উচ্ছেদকালে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
১. মোঃ হাফিজুল শেখ (৪২) ২. মোঃ জাহিদুল ইসলাম (৫০), সিটিটিসি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের সামনের রাস্তায় অবৈধ দোকান উচ্ছেদের সময় গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন ব্যক্তি বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে ট্রাফিক সার্জেন্ট মোঃ আরিফুজ্জামান ও তার সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত হন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের 'এন্টি ইলিগ্যাল আর্মস টিম' তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে রাজধানীর বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে হামলাকারী প্রধান দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন