নজরবিডি, নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ারা বেগম দুলালি (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ঢাকার সাভারের জয়নাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দেলোয়ারা বেগম দুলালির সঙ্গে আসামিদের দীর্ঘকাল ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ৯ জানুয়ারি দুপুরে আসামিরা পরিকল্পিতভাবে দুলালি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর তারা মরদেহটি বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়। এই পৈশাচিক ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিল্পব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করার পর সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন