নজর বিডি

হাতিরঝিলে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৬ জন গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) এলাকাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: ১. মাহাফুজুর রহমান (১৯) ২. রাকিব (১৮) ৩. মো. বাবুল হোসেন (৫৪) ৪. মো. রনি (৩৪) ৫. সুমন মিয়া (৪১) ৬. অনিক (২০)

হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার অত্র থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হাতিরঝিলে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৬ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) এলাকাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: ১. মাহাফুজুর রহমান (১৯) ২. রাকিব (১৮) ৩. মো. বাবুল হোসেন (৫৪) ৪. মো. রনি (৩৪) ৫. সুমন মিয়া (৪১) ৬. অনিক (২০)

হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার অত্র থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত