নজর বিডি

বরিশালে সেনাবাহিনীর বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার ৮

বরিশালের মুলাদী উপজেলায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে...

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।

বরিশালের মুলাদী উপজেলায় রাতভর অভিযান চালিয়ে একটি রিভলবার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মুলাদীর আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানান মুলাদী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক।

মঙ্গলবার দিবাগত রাত ১২:৩০ থেকে বুধবার ভোর ৬:০০টা পর্যন্ত সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় এ অভিযান চলে।

মুলাদী ও হিজলা সেনা ক্যাম্পের মোট ৮৫ জন সদস্য এই যৌথ অভিযানে অংশ নেন। হিজলা ক্যাম্পের কমান্ডার মেজর জাহিদ এবং মুলাদী ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক এতে নেতৃত্ব দেন।

একটি রিভলবার, বিপুল পরিমাণ রামদা ও দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির বিস্ফোরক দ্রব্য।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। তারা হলেন— জোবায়ের তালুকদার, ইয়াকুব হাওলাদার, রহমাতুল্লাহ, তোফাজ্জেল, নয়ন হাওলাদার, লাবন ব্যাপারী, মোরশেদা এবং মিতু।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বরিশালে সেনাবাহিনীর বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার ৮

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

বরিশালের মুলাদী উপজেলায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে...

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।

বরিশালের মুলাদী উপজেলায় রাতভর অভিযান চালিয়ে একটি রিভলবার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মুলাদীর আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানান মুলাদী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক।

মঙ্গলবার দিবাগত রাত ১২:৩০ থেকে বুধবার ভোর ৬:০০টা পর্যন্ত সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় এ অভিযান চলে।

মুলাদী ও হিজলা সেনা ক্যাম্পের মোট ৮৫ জন সদস্য এই যৌথ অভিযানে অংশ নেন। হিজলা ক্যাম্পের কমান্ডার মেজর জাহিদ এবং মুলাদী ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক এতে নেতৃত্ব দেন।

একটি রিভলবার, বিপুল পরিমাণ রামদা ও দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির বিস্ফোরক দ্রব্য।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। তারা হলেন— জোবায়ের তালুকদার, ইয়াকুব হাওলাদার, রহমাতুল্লাহ, তোফাজ্জেল, নয়ন হাওলাদার, লাবন ব্যাপারী, মোরশেদা এবং মিতু।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত