নজর বিডি

ভোটের আগের দিন গোপালগঞ্জে তিন কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ

ফেইসবুকে আমাদের দেখতে নিচে ক্লিক করুক

↩️

অনলাইন সংষ্করণ

বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়া
গোপালগঞ্জে ভোটগ্রহণের আগের দিন তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার নিলার মাঠ শহীদ মাহাবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ছাদের ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। অপর দুটি কেন্দ্রের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টি করতেই এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভোটের আগের দিন গোপালগঞ্জে তিন কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ককটেল বিস্ফোরণ

ফেইসবুকে আমাদের দেখতে নিচে ক্লিক করুক

↩️

অনলাইন সংষ্করণ

বিশেষ প্রতিনিধি - মো: ছিরু মিয়া
গোপালগঞ্জে ভোটগ্রহণের আগের দিন তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার নিলার মাঠ শহীদ মাহাবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ছাদের ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। অপর দুটি কেন্দ্রের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টি করতেই এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত