নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রোজার প্রথম দিনেই অস্থির পেঁয়াজের বাজার

সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায়

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা 

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে চড়া হতে শুরু করেছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এই আকাশছোঁয়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের ক্রেতারা। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায় ভালো মানের পেঁয়াজ  প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা (গত সপ্তাহে ছিল ৫০-৫৫ টাকা)। ছোট আকারের পেঁয়াজ  প্রতি কেজি ৫৫ টাকা। বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে দাম বৃদ্ধি এবং মৌসুমের শেষে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা।

[caption id="attachment_22381" align="alignnone" width="295"] ছবি: নজরবিডি.কম[/caption]

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ জানান, গত দু-তিন দিন ধরেই পাইকারি বাজারে দাম চড়া। রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে।

অন্যদিকে, সাধারণ ক্রেতাদের অভিযোগ ভিন্ন। মারুফ হোসেন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি, আজ এক কেজির দামই চাচ্ছে ৬৫ টাকা। রোজা এলেই ব্যবসায়ীরা পকেট কাটার উৎসবে মেতে ওঠে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রোজার প্রথম দিনেই অস্থির পেঁয়াজের বাজার

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায়

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা 

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে চড়া হতে শুরু করেছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এই আকাশছোঁয়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের ক্রেতারা। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায় ভালো মানের পেঁয়াজ  প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা (গত সপ্তাহে ছিল ৫০-৫৫ টাকা)। ছোট আকারের পেঁয়াজ  প্রতি কেজি ৫৫ টাকা। বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে দাম বৃদ্ধি এবং মৌসুমের শেষে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা।

[caption id="attachment_22381" align="alignnone" width="295"] ছবি: নজরবিডি.কম[/caption]

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ জানান, গত দু-তিন দিন ধরেই পাইকারি বাজারে দাম চড়া। রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে।

অন্যদিকে, সাধারণ ক্রেতাদের অভিযোগ ভিন্ন। মারুফ হোসেন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি, আজ এক কেজির দামই চাচ্ছে ৬৫ টাকা। রোজা এলেই ব্যবসায়ীরা পকেট কাটার উৎসবে মেতে ওঠে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত