নজর বিডি

মুকসুদপুর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ ডিজেল জব্দ

ব্যাবসায়ীকে জরিমানা  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৩,০০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।   গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানা যায়, আন্তর্জাতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছে। এ ধরনের তথ্যের প্রেক্ষিতে গোপালগঞ্জ জেলায় মোতায়েনকৃত বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়ানী আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কাশিয়ানী সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি মুকসুদপুর থানা পুলিশ এবং মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত অংশগ্রহণ করেন। তাদের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মুকসুদপুর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি স্থানে অভিযান চালায়। অভিযান চলাকালে ওই স্থানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরিদর্শনের সময় দেখা যায়, জ্বালানি সংরক্ষণের স্থানে কোনো ধরনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে ব্যবসায়ী মো. জালাল (৪৮), পিতা: আবু শেখ (৭০)-এর ব্যবসায়িক লাইসেন্স জব্দ করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযান অবৈধ মজুদদারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সহায়তা করবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, অসাধু মজুদদারি প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ ডিজেল জব্দ

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত