বাংলাদেশের গার্মেন্টস খাতের বৈশ্বিক রূপান্তর ও আন্তর্জাতিক সাপ্লাই চেইন আধুনিকায়নের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিত অপপ্রচার, ভাঙচুর, অনলাইন হয়রানি ও সাইবার আক্রমণের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক কনসাল্টিং প্রতিষ্ঠান ProKnoWara Consulting Firm–এর প্রতিষ্ঠাতা পরিচালক তামজিদা মোস্তফা।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, A.K.M. Moinul Islam (Nobin) ও Naafisa Afrin Chowdhury (Shefa) তার প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এর ফলে চেক প্রজাতন্ত্রের প্রযুক্তি প্রতিষ্ঠান CYRCID পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) বাতিল করেছে বলে তিনি দাবি করেন।
এছাড়া ভারতের KnoWerX Education–কে সহযোগিতা বন্ধের জন্য হুমকি দেওয়া এবং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান Orobo–র ওপর সাইবার আক্রমণের অভিযোগও তোলা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের পোস্টার ছিঁড়ে ফেলা, ভিডিও ধারণ করে বিদেশি অংশীদারদের কাছে পাঠানো এবং নারী উদ্যোক্তাকে ব্যক্তিগতভাবে হেনস্তার ঘটনাও তুলে ধরা হয়।
এ ঘটনার পর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন