আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দিন ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ঈদের নির্ধারিত ছুটি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে আগামী বুধবার (১৮ মার্চ) ও বৃহস্পতিবার (১৯ মার্চ) শিল্পাঞ্চল সংলগ্ন ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলো এই বিশেষ নির্দেশনার আওতায় থাকবে।
ছুটির এই দুই দিন সীমিত পরিসরে লেনদেন চলবে। সময়সূচি নিম্নরূপ: লেনদেন শুরু: সকাল ১০টা। লেনদেন শেষ: দুপুর ১টা। অফিস চলবে: দুপুর ২টা পর্যন্ত। নামাজের বিরতি: দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রপ্তানি বাণিজ্য সচল রাখা এবং শ্রমিকদের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এই শাখাগুলো খোলা রাখতে হবে। এছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক বিশেষ ভাতা প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন