নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রেমিট্যান্সে নতুন ইতিহাস: এক মাসেই এলো ৩.৫ বিলিয়ন ডলার

দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি মার্চে। মাস শেষ না হতেই প্রবাসীরা পাঠিয়েছেন সাড়ে ৩ বিলিয়ন ডলার, যা নতুন রেকর্ড। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে; ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক

দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। চলতি মার্চ মাস শেষ হওয়ার আগেই প্রবাসীরা পাঠিয়েছেন সাড়ে ৩ বিলিয়ন ডলার।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল ২০২৫ সালের মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৯ দিনেই এসেছে ৩৪৯ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় (১২২ টাকা বিনিময় হার অনুযায়ী) প্রায় ৪২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। রেমিট্যান্সের এই উল্লম্ফন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯.৩ শতাংশ বেশি।

প্রবাসী আয়ের এই জোয়ারে আমদানি দায় পরিশোধের পরেও রিজার্ভের স্বাস্থ্য ভালো হয়েছে। সোমবার দিন শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.০৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৯.৩৬ বিলিয়ন ডলার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রেমিট্যান্সে নতুন ইতিহাস: এক মাসেই এলো ৩.৫ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত