সোমবার (২৯ মার্চ) সন্ধ্যার পর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মেসার্স শামীম ট্রেডার্স নামের ফিলিং স্টেশনটিতে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফিলিং স্টেশনটিতে তল্লাশি চালিয়ে ১১ হাজার লিটার পেট্রোল মজুদ পাওয়া যায়, যেখানে অনুমোদিত পরিমাণ ছিল মাত্র ৪ হাজার ৫০০ লিটার। এছাড়া সেখানে ৪ হাজার ৬০০ লিটার ডিজেলও মজুদ ছিল।
অভিযান চলাকালে অতিরিক্ত মজুদকৃত ৬ হাজার ৫০০ লিটার পেট্রোল তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়। এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কা কমেছে এবং সাধারণ ভোক্তারা স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহ করতে পেরেছেন।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জ্বালানি তেল মজুদ করে বাজার অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না। নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত তেল মজুদ করায় প্রতিষ্ঠানটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন