নজর বিডি

মুন্সিগঞ্জে পূর্ব বিরোধে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ

মুন্সিগঞ্জের গজারিয়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা চালিয়ে তাঁর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত মুক্তিযোদ্ধার নাম অহিদুজ্জামান (নাইম) (৭২)। তিনি উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জমির মাপজোখ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় নাসিমুল ও মনির হোসেনের সঙ্গে অহিদুজ্জামান নাইমের সালিশ চলছিল। একপর্যায়ে সালিশ শেষে তিনি একা মহাসড়কের পাশে গেলে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও দনিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন প্রধানের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাঁকে রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তাঁর একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং মাথার পেছনে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত তুহিন প্রধানের বাবা খোকন প্রধানের সঙ্গে জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল আহত মুক্তিযোদ্ধার।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমীন সুলতানা জানান, “রোগীর অবস্থা গুরুতর ও সংকটাপন্ন। তাঁর একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে।”

আহত মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাইম বলেন, “সালিশ থেকে বের হওয়ার পর তুহিন ও তার সহযোগীরা আমাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।”

অভিযুক্ত তুহিন প্রধানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগঞ্জে পূর্ব বিরোধে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত