ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিটবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে বেপরোয়া গতিতে চলাচলকারী একটি ড্রাম ট্রাকের চালককে আটক করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কোনো ধরনের অনিয়ম বা আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন