চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযানে একই পরিবারের ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১৫টি হট বক্স জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— হারেজা বেগম, আব্দুর রহিম, খালেদা বেগম, নুর বেগম, লিজা আক্তার এবং আরও একজন নারী সদস্য।
পুলিশ জানায়, রোববার রাত থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানে প্রথমে হিলভিউ আবাসিক এলাকা থেকে পলাতক আসামি হারেজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে পরিবারের বাকি সদস্যদের গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা কক্সবাজার সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন