নজর বিডি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রী সীমা আক্তার (১৯)-এর মরদেহ উদ্ধার করেছে মাদারীপুর থানা পুলিশ

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন-এর তিথিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার রাজৈর উপজেলা-এর ঈশিবপুর ইউনিয়নের শাখারপাড়া এলাকার আলিফ মোল্লার স্ত্রী। তিনি ঘটনার সময় বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে সীমার স্বামী আলিফ মোল্লা ইউরোপে পাড়ি জমান। এরপর থেকে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে মনোমালিন্য চলছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পাশের কক্ষে থাকা তার ছোট বোন সাদিয়া (১৫) বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

মাদারীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রী সীমা আক্তার (১৯)-এর মরদেহ উদ্ধার করেছে মাদারীপুর থানা পুলিশ

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন-এর তিথিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার রাজৈর উপজেলা-এর ঈশিবপুর ইউনিয়নের শাখারপাড়া এলাকার আলিফ মোল্লার স্ত্রী। তিনি ঘটনার সময় বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে সীমার স্বামী আলিফ মোল্লা ইউরোপে পাড়ি জমান। এরপর থেকে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মোবাইল ফোনে মনোমালিন্য চলছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পাশের কক্ষে থাকা তার ছোট বোন সাদিয়া (১৫) বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত